Web Analytics

মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে এমন ‘সুপারইন্টেলিজেন্ট’ কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও ব্যবহার স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে নতুন বিল উপস্থাপন করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। গত বৃহস্পতিবার উপস্থাপিত বিলটিতে উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাবও রয়েছে।

শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো ক্রমেই আরও শক্তিশালী মডেল তৈরি করছে এবং এসব প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটেই স্যান্ডার্সের উদ্যোগটি এসেছে। তিনি জানান, এআই নিয়ে উদ্বেগ থেকেই তিনি পদক্ষেপ নিয়েছেন এবং ওপেনএআইয়ের একটি এআই এজেন্টের অবৈধ কর্মকাণ্ডের বিষয়টি উল্লেখ করেছেন।

প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে নিষিদ্ধ সুপারইন্টেলিজেন্ট এআই তৈরির সঙ্গে যুক্ত নির্বাহী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর শাস্তির প্রস্তাব রয়েছে। উন্নত এআই উন্নয়ন বন্ধ থাকার সময়ে এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।