Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মোংলায় আরও শিল্পকারখানা স্থাপন করা হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলা বন্দরে একটি জেটির ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে সরকার দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেবে। এ উদ্যোগের লক্ষ্য পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা। তিনি আরও বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ বাংলাদেশের পক্ষে এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং চীনের পক্ষে সই করেন। স্মারকটির আওতায় অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ এবং সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।