Web Analytics

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার চট্টগ্রামের বাঁশখালী সফর করবেন। সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন এবং গৃহহীন ১০০টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, বাঁশখালী পৌরসভা ও নয়টি ইউনিয়নের প্রতিটিতে ১০টি করে ক্ষতিগ্রস্ত পরিবার চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে সরকারি খরচে তাদের ঘর নির্মাণের কাজ প্রায় শেষ। প্রতিটি ১৮ ফুট বাই ১২ ফুট টিনের ঘরে দুটি কক্ষ এবং পাঁচ ফুট বাই পাঁচ ফুট সংযুক্ত শৌচাগার থাকবে। বন্যার ঝুঁকি বিবেচনায় আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে।

প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রামের তিনটি উপজেলা সফর করবেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন। বাহারছড়া সমুদ্র সৈকতসংলগ্ন অনুষ্ঠানস্থলে মঞ্চ, প্যান্ডেল, নিরাপত্তা ও অতিথিদের বসার ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে; সেখানে হেলিপ্যাডও তৈরি হয়েছে। স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে টেকসই পুনর্বাসন, দীর্ঘমেয়াদি উপকূলীয় বেড়িবাঁধ এবং উপকূলজুড়ে মেরিন ড্রাইভ সড়ক বাস্তবায়ন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।