Web Analytics

রাজধানী ঢাকায় ভয়াবহ মশার উপদ্রব দেখা দিয়েছে। বাসাবাড়ি, সড়ক ও খোলা জায়গায় মশার ঝাঁক ছড়িয়ে পড়ায় নাগরিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের আশঙ্কা বেড়েছে। নগরবাসীর অভিযোগ, পরিস্থিতি খারাপ হলেও দুই সিটি করপোরেশনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তাদের মতে, নিয়মিত ফগিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হলে এমন অবস্থা হতো না। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মশা নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, রাজধানীতে কিউলেক্স, এডিস ও অ্যানোফিলিস—এই তিন প্রজাতির মশার বিস্তার রয়েছে। শুষ্ক মৌসুমে তাপমাত্রা বৃদ্ধির কারণে কিউলেক্স মশার সংখ্যা দ্রুত বাড়ছে। বাড্ডা, রামপুরা, বনশ্রী, মালিবাগ, শাহবাগ ও উত্তরা এলাকায় পরিস্থিতি সবচেয়ে নাজুক। স্থানীয়রা জানান, কয়েল, অ্যারোসল ও মশারি ব্যবহার করেও স্বস্তি মিলছে না। অপরিচ্ছন্ন ড্রেন ও জমে থাকা পানি মশার প্রজননস্থল হয়ে উঠেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে, আর উত্তর সিটি করপোরেশন সামাজিক সচেতনতা ও নিয়মিত মনিটরিং বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।