Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো মূল্য নেই এবং এটি পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে তাঁর সন্দেহ আছে। শনিবার, ২৪ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি বলেন, বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার এই সংসদে বিরোধী দলের বক্তব্য ও জনগণের কণ্ঠস্বরের মূল্যায়ন হচ্ছে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে এনসিপি এ কর্মসূচি আয়োজন করে। নাহিদ বলেন, সংসদে জনগণের কথা বলার সুযোগ না পাওয়ায় তাঁরা আবার রাজপথে ও জনগণের কাছে এসেছেন। তিনি সরকারের বিরুদ্ধে জুলাই সনদকে অবজ্ঞা এবং গণভোট অস্বীকারের অভিযোগও তোলেন।

বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকার সংস্কার বাস্তবায়ন, বৈষম্য দূর এবং চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, সরকারি হিসাবে এলপিজির দাম ১ হাজার ৮০০ টাকা হলেও খুচরা বাজারে তা ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনাকে তিনি নিরাপত্তাহীনতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।