Web Analytics

কলকাতা পৌরসভার প্রথম মুসলিম মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন পৌরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেন বলে জানান ফিরহাদ। ২০১৮ সালের ৩ ডিসেম্বর মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া ফিরহাদ মেয়াদ শেষ হওয়ার প্রায় পাঁচ মাস আগেই পদ ছাড়লেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করা সম্ভব হচ্ছে না।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পৌর প্রশাসনের ক্ষমতা কমিশনার স্মিতা পাণ্ডের হাতে চলে গেছে বলে অভিযোগ উঠেছিল। তৃণমূলের একাধিক কাউন্সিলরও স্বাধীনভাবে কাজ করতে না পারার কথা জানিয়েছিলেন। এই প্রেক্ষাপটে নিজের ক্ষমতা সীমিত হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে পদত্যাগ করেন ফিরহাদ। সংবাদ সম্মেলনে তিনি মেয়র হিসেবে নিজের সাফল্য ও করোনা মহামারির সময় পৌরসভার ভূমিকার কথা উল্লেখ করেন।

বিধাননগর ও চন্দননগরের মেয়রদের পদত্যাগের পর এবার কলকাতার মেয়রও দায়িত্ব ছাড়লেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফিরহাদের পদত্যাগের মধ্য দিয়ে কলকাতা পৌরসভার ঐতিহাসিক ভবনে তৃণমূলের দীর্ঘদিনের প্রশাসনিক নিয়ন্ত্রণের অবসান ঘটল। তবে তার উত্তরসূরি ও ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো এখনো স্পষ্ট নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।