Web Analytics

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। ২ আগস্ট প্রকাশিত বিইআরসির প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।

বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের খুচরা মূল্য প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করেছে। কমিশন বলেছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধি, জাহাজভাড়া, ট্রেডারের প্রিমিয়াম এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

আগস্টে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেনের মূল্য প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং বিউটেনের ৬৪০ ডলার; গড় কন্ট্রাক্ট মূল্য ধরা হয়েছে ৬৩৩ ডলার। মূল্য সমন্বয়ে প্রতি মেট্রিক টনে ১৮০ ডলার জাহাজভাড়া ও ট্রেডার প্রিমিয়াম এবং প্রতি ডলারে ১২৩ টাকা ৬৯ পয়সা বিনিময় হার ধরা হয়েছে। নতুন দরে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ৭৩২ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৫ হাজার ৯৯২ টাকা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।