Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, রাজধানীকে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে দুটি সিটি করপোরেশন নানা পদক্ষেপ নিচ্ছে। বুধবার সকালে সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। তিনি বলেন, ঢাকা উত্তর সিটিতে আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানো হবে এবং ঢাকার সব বর্জ্যকে জিরো বর্জ্যে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাজধানীর ওপর চাপ কমাতে দেশের সব অঞ্চলে ধীরে ধীরে মৌলিক সুযোগ-সুবিধা গড়ে তোলার চেষ্টা চলছে। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩৭,৮১৪ নারীপ্রধান পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য নতুন টাকা ছাপানো হবে না।

তারেক রহমান জানান, বিদ্যমান মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে আর্থিক সুবিধা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো এবং প্রসবপূর্ব, প্রসব পরবর্তী সেবা, টিকা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি অন্তর্ভুক্ত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।