Web Analytics

২০২৫-২৬ বিদায়ী অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। ৫ লাখ ৩ হাজার কোটি টাকার লক্ষ্যের বিপরীতে সংস্থাটি আদায় করেছে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কম হয়েছে ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা, যা লক্ষ্যের ১৭ শতাংশ। মঙ্গলবার এনবিআর প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

আগের ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা। সেই হিসাবে বিদায়ী অর্থবছরে আদায় বেড়েছে ৪৪ হাজার ৫৯৮ কোটি টাকা এবং প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশের বেশি। লক্ষ্যমাত্রা অপূর্ণ থাকলেও এনবিআর প্রথমবারের মতো ৪ লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের মাইলফলক অতিক্রম করেছে।

অর্থবছরের শুরুতে লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পাঁচ মাস পর তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা করা হলেও পরে সরকার তা সংশোধন করে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করে। এনবিআর কর্মকর্তাদের ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আদায়ের ধারণার চেয়েও ১৫ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে। জুনে ৬০ হাজার ৯১৫ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৫৪ হাজার ৫২৩ কোটি টাকা, যা আগের বছরের জুনের তুলনায় ২৬ দশমিক ৫৪ শতাংশ বেশি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।