Web Analytics

জার্মানির বুন্ডেসটাগ নির্দিষ্ট পরিস্থিতিতে শত্রুপক্ষের কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ, হ্যাকিং এবং তাদের কার্যক্রম ব্যাহত করার ক্ষমতা দিয়ে নতুন আইন অনুমোদন করেছে। গুপ্তচরবৃত্তি, সাইবার হামলা ও বিদেশি হুমকি মোকাবিলায় শুক্রবার আইনটি ৩০৮ ভোটে পাস হয়; বিপক্ষে পড়ে ১৯০ ভোট এবং ৭১ জন ভোটদানে বিরত ছিলেন। ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও সোশ্যাল ডেমোক্র্যাটস পক্ষে ভোট দেয়, আর এএফডি ও ডি লিংকে বিরোধিতা করে।

আইনটি বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডি এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভির ক্ষমতা বাড়িয়েছে। আগে তাদের কাজ মূলত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সীমিত ছিল; এখন নির্দিষ্ট গুরুতর হুমকিতে সরাসরি ব্যবস্থা নিতে পারবে। বিএফভি হামলাকারীর সার্ভার থেকে চুরি করা তথ্য মুছে ফেলার মতো প্রযুক্তিগত পদক্ষেপ নিতে পারবে। বিএনডি বিদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকারদের ব্যবহৃত সার্ভারের কার্যক্রমও ব্যাহত করতে পারবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডব্রিন্ট একে ‘শতাব্দীর সংস্কার’ বলেছেন এবং দাবি করেছেন, এতে জার্মান গোয়েন্দারা ইউরোপের অন্য দেশের সমপর্যায়ের ক্ষমতা পাবে। তবে ডি লিংকে ব্যক্তিগত গোপনীয়তা, সাংবিধানিক সীমা এবং গোয়েন্দা ও পুলিশের ঐতিহাসিক বিভাজন নিয়ে উদ্বেগ জানিয়েছে। দলটির আশঙ্কা, এতে গোপন পুলিশ বাহিনীর মতো কাঠামো তৈরি হতে পারে। আইনের প্রধান ধারাগুলো ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা, তবে তার আগে বাকি আইন প্রণয়ন প্রক্রিয়া শেষ করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।