বগুড়ার ঐতিহাসিক নবাববাড়ী, রাজাবাড়ী ও সাতানিবাড়ীর একাংশ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে। সর্বশেষ ১৪ এপ্রিল সাতানি জমিদারবাড়ীর ৫৭ শতক জমি ৪৩ কোটি টাকায় বিক্রি হলেও রেজিস্ট্রেশনে দেখানো হয়েছে ৩৫ কোটি টাকা। সরকারি ছুটির দিনে গোপনে এই লেনদেন সম্পন্ন হয়। ২২৪ জন ব্যবসায়ী, রাজনীতিক ও সরকারি কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেট জমিটি কিনে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে বলে জানা গেছে।
গত এক দশকে রাজনৈতিক প্রভাবশালী ব্যবসায়ীরা বগুড়ার ঐতিহাসিক সম্পত্তিগুলো নিজেদের দখলে নিয়েছেন। ১৮৮৪ সালে নির্মিত নবাব প্যালেস ২০১৬ সালে বিক্রি হয়, যদিও সংস্কৃতি মন্ত্রণালয় তখন সেটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করেছিল। আইনজীবী ও ইতিহাসবিদদের মতে, এসব ঐতিহ্যবাহী সম্পত্তি বিক্রয়যোগ্য নয়।
সচেতন মহল ও নাগরিক সংগঠনগুলোর অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণেই বগুড়ার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো একের পর এক ব্যক্তিমালিকানায় চলে যাচ্ছে এবং শহরের ঐতিহাসিক পরিচয় হারিয়ে যাচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।