Web Analytics

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সংবেদনশীল ইস্যুতে বিশ্বের বড় শক্তিগুলোর একে অপরের মৌলিক স্বার্থ বা রেড লাইন অতিক্রম করা উচিত নয়। শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের সূচনা বক্তব্যে তিনি সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও গুরুত্বপূর্ণ স্বার্থের প্রতি পারস্পরিক সম্মানের আহ্বান জানান।

শি বলেন, সংবেদনশীল বিষয়ে বড় শক্তিগুলোকে একে অপরের মৌলিক সীমারেখা মেনে চলতে হবে। তিনি তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক পদক্ষেপ’ নেওয়ারও আহ্বান জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে আলজাজিরা জানিয়েছে, এ বিষয়ে ভুল পদক্ষেপ নিলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে তিনি ট্রাম্পকে সতর্ক করেন।

সূচনা বক্তব্যের পর তিন নেতা রুদ্ধদ্বার আলোচনায় বসেন। বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। তবে আলজাজিরা জানিয়েছে, তিন নেতার বক্তব্যে আলোচনার অগ্রাধিকার নিয়ে ভিন্নতা দেখা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।