Web Analytics

ইরানের পুলিশপ্রধান আহমদ-রেজা রাদান নাগরিকদের সরকারবিরোধী বিক্ষোভে অংশ না নেওয়ার সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, যারা বিদেশি শত্রুর নির্দেশে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে, তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিপ্লব রক্ষায় সব বাহিনী প্রস্তুত এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সতর্কতা আসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক্স পোস্টের পর, যেখানে তিনি ইরানিদের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত করে স্বাধীনতা অর্জনের আহ্বান জানান। এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর নেতানিয়াহু তেহরানে শাসন পরিবর্তনের ডাক দিয়েছিলেন এবং ৮ মার্চ আবারও ইরানিদের স্বাধীনতার জন্য লড়াইয়ে নামার আহ্বান জানান।

গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হ্রানার তথ্যমতে, সেই সময় অন্তত সাত হাজার মানুষ নিহত হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।