Web Analytics

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ইরানের দাইয়ের বন্দর ও কাতারের আল-রুয়াইস বন্দরের মধ্যে পণ্যবাহী নৌপরিবহন কার্যক্রম আবারও শুরু হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটটি সাময়িকভাবে স্থগিত ছিল। দোহায় ইরানের বাণিজ্যিক অ্যাটাশে আব্বাস আবদোলখানি জানান, দোহায় অবস্থিত ইরানি দূতাবাস ও কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পর পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।

দাইয়ের ও আল-রুয়াইস উভয় বন্দরই আঞ্চলিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধ চলাকালে দাইয়ের বন্দর একাধিকবার হামলার শিকার হওয়ায় এ রুটে পণ্য পরিবহন ব্যাহত হয়েছিল। আল-রুয়াইস বন্দর কাতারে ইরানি পণ্য রপ্তানির অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

এই নৌরুট পুনরায় চালু হওয়ায় পরিবহন ব্যয় কমবে এবং দুই দেশের মধ্যে পণ্য সরবরাহ আরও দ্রুত ও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।