Web Analytics

বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন ও জ্বালানি আমদানির জন্য প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার উদ্যোগে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে দলের আমির আল্লামা আবদুল কাইয়ূম সোবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, ভাসমান সুদের হারের ঋণ ভবিষ্যতে সুদ ও পরিশোধ ব্যয় বাড়িয়ে অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করতে পারে।

নেতারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রয়োজন মেটাতে ঋণ নেওয়ার আগে দেশের প্রকৃত আর্থিক সক্ষমতা, বৈদেশিক মুদ্রা আয় এবং ভবিষ্যৎ ঋণ পরিশোধের চাপ বিবেচনা করা জরুরি। বিশেষ করে জ্বালানি আমদানির স্বল্পমেয়াদি ঋণে ঝুঁকি বেশি বলে তারা উল্লেখ করেন। আন্তর্জাতিক বাজারে সুদের হার বাড়লে ঋণের খরচও বাড়বে বলে তারা জানান।

দলটির ভাষ্য, মেয়াদ শেষে ঋণ পরিশোধ বা নবায়নে সমস্যা হলে একসঙ্গে বড় অঙ্কের ডলার জোগাড়ের চাপ তৈরি হতে পারে। সরকারকে কঠিন শর্তের ঋণের প্রবণতা বন্ধ করে কম খরচের অর্থায়ন খুঁজতে, সব শর্ত জনসমক্ষে প্রকাশ করতে এবং ঋণের অর্থ অপচয়, দুর্নীতি বা অদক্ষ প্রকল্পে না যাওয়ার নিশ্চয়তা দিতে আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।