Web Analytics

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা নিয়ে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ আট মুসলিম দেশ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যেকোনো অজুহাতে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার উদ্দেশ্যে নেওয়া সব প্রচেষ্টা বা পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান ও নিন্দা করেছেন।

এই অবস্থানে পাকিস্তান, মিসর, তুরস্ক, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। বিবৃতিতে ফিলিস্তিনি জনগণকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে উত্থাপিত প্রচেষ্টা বা প্রস্তাবগুলোর নিন্দা করা হয় এবং ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যকে উসকানিমূলক বলা হয়।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, ইসরাইলি মন্ত্রীদের বক্তব্য ও প্রস্তাব আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দপ্তরটি আরও বলেছে, এসব বক্তব্য ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।