Web Analytics

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী সরকার ইসলাম ও ইসলামী নেতাদের নিশ্চিহ্ন করার নীলনকশার অংশ হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালায়। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবির আয়োজিত মানববন্ধনে তিনি অবিলম্বে এই ঘটনার শ্বেতপত্র প্রকাশ ও অপরাধীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনার দাবি জানান।

তিনি বলেন, ২০১৩ সালের ঘটনার পর বহু আলেম-ওলামাকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও নির্যাতন করা হয় এবং কয়েকটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে সত্য গোপন করা হয়। তিনি প্রকৃত লাশের সংখ্যা প্রকাশ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড রোধে ‘ব্লাসফেমি আইন’ প্রণয়নের আহ্বান জানান।

বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও বিচার দাবি করে বলেন, তৎকালীন র‍্যাব ও সামরিক কর্মকর্তাদের কেউ কেউ এই হত্যাকাণ্ডে নির্দেশদাতার ভূমিকা পালন করেছিলেন এবং পরদিন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।