Web Analytics

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরের এক মহাসড়কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ছয়জনের মধ্যে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, অবতরণের আগে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এবং একটি চলন্ত গাড়িকে ধাক্কা দেয়।

লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা জানান, মহাসড়কে থাকা গাড়ির আরোহীদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে এবং তাতে আগুন জ্বলছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা নির্ধারণের কাজ চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।