Web Analytics

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সিদ্ধান্ত বাতিল করেছেন, যেখানে গ্রিনহাউস গ্যাসকে জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ওভাল অফিসে দেওয়া ঘোষণায় ট্রাম্প জানান, এই সিদ্ধান্তের ফলে ওবামা প্রশাসনের বৈশ্বিক উষ্ণতা রোধে নেওয়া কেন্দ্রীয় পদক্ষেপগুলো বাতিল হয়ে যাবে।

ওভাল অফিসে ভাষণে ট্রাম্প বলেন, ২০০৯ সালের এই রায় ছিল একটি বিপর্যয়কর নীতি, যা আমেরিকান অটোশিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে এবং গাড়ির দাম নাগালের বাইরে নিয়ে গেছে। হোয়াইট হাউস একে ‘আমেরিকার ইতিহাসের বৃহত্তম নিয়ন্ত্রণমুক্তি’ বলে উল্লেখ করেছে এবং দাবি করেছে, এতে গাড়ি প্রস্তুতকারকদের জন্য গাড়ির দাম প্রায় ২,৪০০ ডলার কমবে।

সাবেক প্রেসিডেন্ট ওবামা এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এটি আমেরিকানদের স্বাস্থ্যঝুঁকি বাড়াবে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই দুর্বল করবে। পরিবেশবাদী সংস্থাগুলোও এই পদক্ষেপকে জলবায়ু নীতির জন্য বড় ধাক্কা হিসেবে আখ্যা দিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।