Web Analytics

রাজধানীর মিরপুরের পীরের বাগ থেকে গ্রেপ্তার কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি নিবাস মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার নিবাসকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তেজগাঁও গোয়েন্দা বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান। সেদিন শুনানি না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠান এবং রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। নিবাসের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন, আর রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি দেয়।

রিমান্ড আবেদনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিবাসের সক্রিয় সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়ার দাবি করা হয়। আবেদনে আরও বলা হয়, তিনি অনলাইন প্ল্যাটফর্ম ও ‘শেখ হাসিনা সৈনিক সেন্ট্রাল’ টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত করতেন। মামলায় ১৮ জুন মহাখালী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।