Web Analytics

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় সোমবার বিকেল ৩টার দিকে মো. মামুন সিকদার (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যায়, মামুন সিকদার আনোয়ারা খাল থেকে নৌকায় বালু এনে ব্যবসা করতেন। আশিয়া এলাকার সন্ত্রাসী মো. সোহেল তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত সোহেল প্রায় ২০টি মামলার আসামি এবং জামিনে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, বিএনপি নেতাকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।