Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় সংসদে জানান, রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষকদের সেচের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ নিশ্চিত করা এবং গ্রাম-শহরের বৈষম্য কমানোই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। বৃহস্পতিবার সংসদে ৩০০ বিধিতে প্রদত্ত বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং চলছে, তবে আগামী সাত দিনের মধ্যেই তা কমে আসবে। তিনি জানান, কাগজে কলমে উৎপাদন ক্ষমতা বেশি হলেও বাস্তবে গ্যাস ঘাটতি ও কিছু বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণজনিত কারণে উৎপাদন কম হচ্ছে। প্রতিদিন প্রায় ১১৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পরামর্শে কৃষি খাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনার অংশ হিসেবে গ্যাস অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি শিগগিরই দেখা যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।