Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের পাশে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে হোটেলটির চতুর্থ তলায় আগুন লাগে। কলকাতা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে হোটেলের একটি অংশ পুড়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। আগুনের ধোঁয়ায় অনেকে অচেতন হয়ে পড়লে তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে; তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আবাসিকদের দাবি, ভবনটির প্রবেশপথ ও বের হওয়ার রাস্তা ছিল একই এবং সেটি সংকীর্ণ ছিল। তাদের অভিযোগ, হোটেলে কোনো আপৎকালীন প্রস্থান গেট ছিল না। আগুনে আটকে পড়া কয়েকজন বাথরুমে গিয়ে জানলা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। উদ্ধার হওয়া এক পরিবারের এক নারী অভিযোগ করেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপনের অনুরোধ বারবার জানানো হলেও হোটেল কর্তৃপক্ষ নিয়ম মানেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।