Web Analytics

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ওয়ান ডে সিরিজ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সোমবার গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, ১৫ মার্চ ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২–১ ব্যবধানে সিরিজ জয় করে ইতিহাস সৃষ্টি করেছে।

তিনি বলেন, বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের পরিচয় দিয়েছে। ১১ রানের জয় এবং সিরিজ নিশ্চিত করা জাতির জন্য গর্বের বিষয়। এই সাফল্য সমগ্র দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।