Web Analytics

জামালপুরের বকশীগঞ্জে লাইসেন্স ছাড়া সার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ী দুলাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে তাঁর দোকান ও গোদাম থেকে ৭২ বস্তা, প্রায় সাড়ে ৩ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বগারচর ইউনিয়নের অকুলের মোড় এলাকায় অভিযানটি চালানো হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুলাল মিয়া লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত করে বেশি দামে বিক্রি করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। জব্দ করা সারের মধ্যে ৬৪ বস্তা ডিএপি এবং ৮ বস্তা ইউরিয়া সার রয়েছে।

উপজেলার কৃষকদের মধ্যে জব্দ করা সার পরে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছে কৃষি কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। আসমা উল হুসনা বলেন, কৃষকদের স্বার্থে অবৈধ মজুত এবং কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।