Web Analytics

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর মোতায়েন ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সংঘাত দ্রুত ও স্বল্পমেয়াদে শেষ করার কথা বললেও এখন তা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা, ১৯টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিমান প্রতিরক্ষা ইউনিট ও প্যারাট্রুপার রয়েছে। কয়েকটি সামরিক ইউনিট ও সদস্যকে নির্ধারিত সময়ের বেশি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পরিকল্পনায় দীর্ঘমেয়াদি মোতায়েনের বিষয়টি উঠে এসেছে, যা ২০২৭ পর্যন্ত ইরানের বিরুদ্ধে কোনো না কোনো ধরনের অভিযান চালানোর প্রস্তুতির ইঙ্গিত দেয়। ট্রাম্প প্রকাশ্যে যুদ্ধ দীর্ঘ করার কথা না বললেও সামরিক ও অর্থনৈতিক চাপ বজায় রেখে ইরানকে ছাড় দিতে বাধ্য করতে চাইছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংঘাতকে যুদ্ধ বলতে আপত্তি জানিয়েছেন, যদিও সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

দীর্ঘ মোতায়েনের কারণে মার্কিন বাহিনীর ওপর চাপ বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেলের দাম বেড়েছে। সামরিক হামলা ও কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।