Web Analytics

বাংলাদেশের বহুল আলোচিত চার হত্যা মামলা—নারায়ণগঞ্জের সাত খুন, বিশ্বজিৎ দাস হত্যা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা—সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নিহতদের স্বজনরা দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্র এসব মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

সাত খুন মামলার শুনানির দিন ১৭ নভেম্বর, আবরার ফাহাদ হত্যা মামলার ২৪ নভেম্বর, মেজর সিনহা হত্যা মামলার ১ ডিসেম্বর এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলার ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এসব মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা হয়েছে। তবে বিশ্বজিৎ ও সাত খুন মামলায় হাইকোর্ট কিছু আসামির সাজা কমিয়েছে এবং কয়েকজনকে খালাস দিয়েছে।

পরিবারগুলোর সদস্যরা দীর্ঘ অপেক্ষার কথা তুলে ধরে প্রভাবশালী কোনো আসামি যেন আইনি ফাঁকফোকর ব্যবহার করে রেহাই না পায়, সেই দাবি জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, অগ্রাধিকারভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছে এবং নির্ধারিত তারিখের আগেই প্রয়োজনীয় আইনি প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।