Web Analytics

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহামে খেলাফত মজলিসের গণসমাবেশে জনগণের প্রত্যাশা, গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সোমবার সংগঠনটির বার্মিংহাম শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা আ. ফ. ম. শুয়াইব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ আহমদ হুসাইন।

প্রধান অতিথি খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ বলেন, জনগণের রায়ে ক্ষমতায় আসা সরকার জনগণের প্রত্যাশা ও মতামত উপেক্ষা করতে পারে না। জনগণ রাষ্ট্রের মূল শক্তি উল্লেখ করে তিনি বলেন, জনরায়কে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা ও জুলাই বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুতি রাজনৈতিক অঙ্গনে হতাশা সৃষ্টি করছে।

প্রধান বক্তা সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান রাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য নাগরিকদের আইন মানা এবং দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রবাসীদের আবেদন-নিবেদন, বিমানবন্দর ও ফ্লাইটসংক্রান্ত বিড়ম্বনাসহ বিভিন্ন সমস্যা নিয়ে অন্য সিলেটের সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায্য দাবি তুলে ধরার আশ্বাস দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।