Web Analytics

সোমবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় ঠাকুরগাঁও-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেন, জোট ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। তিনি জানান, তাদের দলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না এবং জনগণের সেবা করাই হবে প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, ক্ষমতায় এলে রাস্তা, স্কুল, কলেজ নির্মাণ এবং ২৫০ শয্যার একটি হাসপাতাল স্থাপন করা হবে।

সভাটি আয়োজন করে জোটের প্রেস মিডিয়া সেল, সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত সেক্রেটারি রজব আলী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় এনসিপি যুগ্ম মূখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান, জেলা প্রেসমিডিয়া সভাপতি শাহজালাল জুয়েল ও পৌর আমির আব্দুল মাতিন। শ্রমিক কল্যাণ ফেডারেশন ও উপজেলা যুব জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান আরও জানান, বেকারদের ভাতা নয়, বিনা পয়সায় চাকরি দেওয়া হবে, বিদেশে জনশক্তি বৃদ্ধি এবং স্থানীয় নদী খননের মাধ্যমে নদীর প্রাণ ফিরিয়ে আনা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।