Web Analytics

নওগাঁয় মিতু বানু হত্যার ৪০ দিন পর রহস্য উদঘাটন করেছে পুলিশ এবং এ ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পুলিশের মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার জাহান আলী, সামিদুল, সুজ্জাত ও রেন্টু ইসলাম। গত তিনদিনে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি রাতে বিল ভবানীপুর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়, পরে তার পরিচয় মিতু বানু হিসেবে শনাক্ত হয়। তদন্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের সহায়তায় ৭ মার্চ জাহান আলীকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে অন্যদেরও গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে মিতুকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।