Web Analytics

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত এক মাসে বিশ্বের ৮০টি শীর্ষ থিংক ট্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করে এই ফলাফল প্রকাশ করেছে।

গবেষণায় বলা হয়, সামরিক প্রযুক্তিতে অগ্রসর হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল কেবল ট্যাকটিক্যাল পর্যায়ে কিছু আঘাত হানতে পেরেছে, কিন্তু কৌশলগতভাবে তারা ব্যর্থ হয়েছে। ইরানের রাজনৈতিক ব্যবস্থা পতন, প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস বা সামাজিক-রাজনৈতিক আত্মসমর্পণ নিশ্চিত করার মতো লক্ষ্য পূরণ হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, “অসামান্য ও বুদ্ধিদীপ্ত যুদ্ধকৌশল”-এর মাধ্যমে ইরান যুদ্ধে প্রাধান্য অর্জন করেছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, যুদ্ধ এখন ধীরে ধীরে ক্ষয়যুদ্ধে পরিণত হচ্ছে, যা ইরানের পক্ষে কাজ করছে। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে এখন দুটি পথ—প্রচারমূলক বিজয় দেখিয়ে সরে আসা বা কোনো বিজয় ছাড়াই দ্রুত সংঘাতের ইতি টানা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।