Web Analytics

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দায়িত্ব শেষে সোমবার রাতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার শূন্য থেকে নয়, বরং ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করে প্রতিষ্ঠান পুনর্গঠন ও সংস্কার করেছে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে তিনি গণতন্ত্র, জবাবদিহিতা, বাকস্বাধীনতা ও অধিকার চর্চার ধারা যেন কখনো থেমে না যায়, সেই আহ্বান জানান।

ভাষণে ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার প্রায় ১৩০টি নতুন আইন ও ৬০০টি নির্বাহী আদেশ জারি করেছে, যার ৮৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে। তিনি আইনশৃঙ্খলা, বিচার বিভাগ ও অর্থনীতিতে উন্নতির কথা উল্লেখ করেন এবং জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য তিনি পলাতক প্রধানমন্ত্রীর বাসভবনকে জাতীয় জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেন।

ইউনূস বলেন, গণভোটে অনুমোদিত জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন, যা বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হবে। তিনি দল-মত নির্বিশেষে সকলকে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।