Web Analytics

ইসলাম প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অবদানের জন্য দৈনিক আমার দেশের সহসম্পাদক শায়খ আলী হাসান তৈয়বসহ বাংলাদেশের ছয় ইসলামী ব্যক্তিত্ব কায়রোতে বিশেষ সম্মাননা পেয়েছেন। বৃহস্পতিবার কায়রোর নাদিউজ জাহির হলে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের নিবন্ধিত সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর আয়োজিত ‘আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’-এ তাঁদের সম্মাননা দেওয়া হয়।

অন্যান্য সম্মাননাপ্রাপ্তরা হলেন বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হুদা, অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক, মাওলানা রুহুল আমীন, মাওলানা আব্দুল্লাহ আল-মনসুর ও মাওলানা মুহাম্মদ মাসউদ। তাঁরা বাংলাদেশ থেকে আল-আযহারের বৃত্তিতে উচ্চতর খতিব-দাঈ ও ফতোয়া গবেষক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। মিশরে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দেসহ অতিথিরা তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পিএইচডি ও এমফিল সম্পন্ন এবং স্নাতকে কৃতিত্বপূর্ণ ফল করা শতাধিক শিক্ষার্থীও সম্মাননা পান। গৌতম কুমার দে আল-আযহারের বিভিন্ন অনুষদে টপ টেনে থাকা ৫৭ বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।