Web Analytics

ইসরাইল কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্র দখল করলেও ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউএনআরডব্লিউএর প্রধান ক্রিশ্চিয়ান সন্ডার্স। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্থাটির কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। জাতিসংঘের সাধারণ পরিষদ ভিন্ন সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অথবা ফিলিস্তিন প্রশ্নের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ইউএনআরডব্লিউএ কাজ চালিয়ে যাবে।

ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে, কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্রটি ইহুদি ন্যাশনাল ফান্ডের মালিকানাধীন এবং পরিকল্পিত কমপ্লেক্স নির্মাণের জন্য এটি জেরুজালেম পৌরসভাকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তারা ২০২৪ সালের অক্টোবরে পাস হওয়া ইউএনআরডব্লিউএর কার্যক্রম সীমিত করার আইনের কথাও উল্লেখ করেছে। তবে ইউএনআরডব্লিউএ এসব দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছে, কেন্দ্রটি জাতিসংঘের স্থাপনা এবং আন্তর্জাতিক আইনে সুরক্ষিত।

সন্ডার্স বলেন, সাধারণ পরিষদ সংস্থাটিকে মানবিক সহায়তা, উন্নয়নমূলক কাজ ও গুরুত্বপূর্ণ জনসেবা দেওয়ার দায়িত্ব দিয়েছে। ইসরাইলি অভিযানের পর কর্মী ও স্থাপনার নিরাপত্তায় মূল্যায়ন, প্রশিক্ষণ এবং ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জাতিসংঘের স্থাপনায় বলপ্রয়োগের সমালোচনা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।