Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ইসলামপন্থিদের পারস্পরিক কলহ ও দ্বন্দ্ব এড়িয়ে ঐক্যবদ্ধভাবে দেশের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কমিউনিটির আয়োজিত সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

মামুনুল হক বলেন, ইসলামপন্থিদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিবাদ ও আত্মঘাতী প্রবণতা নতুন করে দেখা দিচ্ছে। তাঁর মতে, সহজ কিছু কথা বলা, তাৎক্ষণিক জবাব দেওয়া বা কারও ওপর দায় চাপিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়। সংকটের গভীরে গিয়ে মূল কারণগুলো বোঝা এবং কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিরোধ রয়েছে। মতভিন্নতার সঙ্গে ঐক্যের চর্চার পাশাপাশি গুরুতর বিরোধের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল এবং মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।