Web Analytics

শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে ঢাকার বুদ্ধিজীবীরা প্রত্যাশিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন, যা ১৯৭১ সালের পরিস্থিতির সঙ্গে তুলনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ আয়োজিত ‘জুলাই দেখার দৃষ্টিকোণ: মত ও মতান্তর’ শীর্ষক এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফয়সাল মাহমুদ, হাসান রোবায়েত, ফয়সাল আহমেদ ও মওলবি আশরাফ। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রটির পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল বিগত ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে বৈপ্লবিক আকাঙ্ক্ষাসম্পন্ন সামষ্টিক ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা ফ্যাসিবাদবিরোধী লড়াই ও রাষ্ট্রীয় সংস্কার অব্যাহত রাখতে জুলাইয়ের মূল চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে।

সেমিনারে জাতীয় বিপ্লবী পরিষদ ও ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন এবং জুলাই বিপ্লবের মূল লক্ষ্য বাস্তবায়নে ধারাবাহিক প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।