চার মার্কিন সেনা নিহত হওয়ার পর ইরানের বিরুদ্ধে ১০ থেকে ১৪ দিনের তীব্র বিমান হামলার একটি সামরিক প্রস্তাব পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ জুলাই প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার পরিকল্পনাটি উত্থাপন করেছেন। এর লক্ষ্য সর্বাত্মক শক্তি প্রয়োগের মাধ্যমে তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা অচল করা।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্প সংঘাত বাড়ানোর মেজাজে থাকলেও প্রতিক্রিয়ার পরিসর নিয়ে এখনও ভাবছেন। কুপার মনে করেন, ইরানের হুমকি উল্লেখযোগ্যভাবে নিষ্ক্রিয় করতে ও বর্তমান অচলাবস্থা ভাঙতে বিমান হামলার তীব্রতা বাড়ানো দরকার। তাঁর মতে, তেহরানের আক্রমণাত্মক সামরিক অবকাঠামো ধ্বংস করা গেলে মার্কিন বাহিনীকে কেবল আত্মরক্ষামূলক অস্ত্রের ওপর নির্ভর করতে হবে না।
তবে যৌথ বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন পরিকল্পনাটির বিষয়ে সতর্ক করেছেন। তিনি আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বা প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার কথা তুলে ধরে বলেন, বড় অভিযান সম্ভব হলেও গোলাবারুদের ঘাটতি মার্কিন বাহিনী ও আঞ্চলিক মিত্রদের ঝুঁকিতে ফেলবে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল অভ্যন্তরীণ মতবিরোধের খবর অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা মিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।