Web Analytics

চট্টগ্রামের বাকলিয়া এলাকার পলাশ হত্যা মামলায় মাহমুদুল হাসান সোহেল ও আইয়ুব আলী বাবুল নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

আদালতের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ২৭ আগস্ট পূর্ব শত্রুতার জেরে আসামিরা চট্টগ্রামের বাকলিয়া থানার ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় নিয়ে মো. পলাশকে হত্যা করেন। পরদিন নিহতের ভাই মো. সম্রাট বাকলিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল হলে ২০১২ সালের ১২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলাটি প্রথমে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছিল, পরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা আদালতে স্থানান্তরিত হয়।

দীর্ঘ সতেরো বছর পর মামলার রায় ঘোষণা হলেও দণ্ডপ্রাপ্ত দুই আসামি এখনও পলাতক রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।