Web Analytics

হুমকির অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সোমবার, ২৩ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় আবেদনটি করেন। বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় শুনানি না করে আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলার বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী শুনানির দিনে আদালতে উপস্থিত ছিলেন। তাঁর আইনজীবী বলেন, নির্ধারিত তারিখে উপস্থিতির জন্য বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তানজিন তিশা উপস্থিত হননি। আবেদনে বলা হয়, ধার্য তারিখ জানার পরও হাজির না হওয়া আদালত অবমাননার শামিল। মামলা হওয়ার পরও বাদীর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তি অব্যাহত রাখার অভিযোগও তোলা হয়েছে।

গত ২৬ অক্টোবর সানায়া চৌধুরী হুমকির অভিযোগে এ মামলা করেন। তাঁর দাবি, আগের মামলা প্রত্যাহারে তাঁকে হুমকি দেওয়া হয় এবং পল্লবীর বাসায় লোক পাঠিয়ে ভয়ভীতি দেখানো হয়। এর আগে ৭৫ হাজার টাকার শাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে করা মামলায় পিবিআই প্রমাণ না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয়; পরে আদালত সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।