Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে জানিয়েছেন, ইরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি করছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার আবুধাবিতে দুই নেতার বৈঠকে নেতানিয়াহু এসব তথ্য উপস্থাপন করেন।

ইসরাইলি এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহুর দেওয়া তথ্যের মধ্যে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি পাহাড়ি এলাকায় নতুন নির্মাণকাজের তথ্যও ছিল। এই স্থানটি তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের প্রচেষ্টায় স্থানটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেখানে বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। নির্মাণকাজের ধরন বা আবুধাবির বৈঠকে দুই নেতার আলোচনার অন্য কোনো বিস্তারিতও জানানো হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।