Web Analytics

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। তার এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা এবং দীর্ঘদিনের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিনি আগামী ২৬ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে পৌঁছাবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব জোরদারের বিষয়টি প্রাধান্য পাবে।

এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কার্নির প্রথম সফর। ভারত সফরের পর তিনি অস্ট্রেলিয়া ও জাপান সফর করবেন। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্য ও কূটনৈতিক অংশীদারিত্ব জোরদার করাই তার কূটনৈতিক তৎপরতার অন্যতম উদ্দেশ্য। এর আগে তিনি বেইজিং সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে এবং আগের কাঠামোয় ফিরে যাওয়া বাস্তবসম্মত নয়। তিনি জানান, কানাডা এখন এমন বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে যা তারা নিয়ন্ত্রণ করতে পারে এবং নতুন আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তুলে দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে চায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।