Web Analytics

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনজনিত ভোটার স্থানান্তর আবেদনের দাখিল, ইস্যু এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তির জন্য বিস্তারিত সময়সূচি নির্ধারণ করেছে কমিশন। এই সময়সূচি অনুযায়ী আবেদন দাখিলের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর।

দাখিলকৃত আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। সময়সূচি মেনে আবেদনগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে দেশের সব উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।