Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সরকারকে গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে ১১-দলীয় ঐক্যের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কর্মসূচিটি আগামী শনিবারের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে আয়োজন করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ, সার, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় এসে জনগণের স্বার্থ রক্ষার বদলে সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত। দুর্নীতি, চাঁদাবাজি ও মাস্তানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ পরিচালনা সম্ভব নয়।

সেলিম উদ্দিন বলেন, লংমার্চের পর জনগণকে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে এবং দ্রুত গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি দাবি করেন। মুক্তি না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায়ের হুঁশিয়ারি দিয়ে তিনি সর্বস্তরের মানুষকে লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।