Web Analytics

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলার পর মানবাধিকার লঙ্ঘনে উসকানির অভিযোগে ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন। জুন মাসে অনুষ্ঠিতব্য ইইউ শীর্ষ সম্মেলনের আগে প্রস্তুত করা একটি খসড়া প্রস্তাবে এই পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, খসড়াটিতে আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক এবং যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের নিন্দা জানানো হয়েছে।

খসড়ায় মানবাধিকার লঙ্ঘনে উসকানি দেওয়া চরমপন্থি মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইইউ-এর ২৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা বর্তমানে প্রস্তাবটি নিয়ে আলোচনা করছেন, যা শীর্ষ সম্মেলনের আগে সংশোধন করা হতে পারে।

এই উদ্যোগটি এসেছে ফ্লোটিলা আটকের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার পর। আয়োজকেরা অভিযোগ করেছেন যে, ইসরাইলি আটককেন্দ্রে বন্দিদের শারীরিক ও যৌন নির্যাতন, অবমাননাকর আচরণ এবং মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।