Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৩ থেকে ৫ সেপ্টেম্বর চালানো সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ২১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর। রোববারের বিবৃতিতে সংস্থাটি দাবি করে, নিহতরা ভারত-সমর্থিত ফিতনা আল-খারিজি গোষ্ঠীর সদস্য।

আইএসপিআর জানায়, এর আগে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনী ১৫ জনকে হত্যা করে। উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও সাতজন নিহত হয়। কোহাট ও দেরা ইসমাইল খান জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে আরও চারজন নিহত হওয়ার কথাও জানানো হয়েছে।

আফগান ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আফগান তালেবান সরকার ব্যর্থ হওয়ায় সীমান্তে বারবার হামলা হচ্ছে বলে অভিযোগ করেছে আইএসপিআর। এ কারণে পাকিস্তান অভিযান আরও জোরদার করেছে বলে জানানো হয়। এলাকায় আরও সন্ত্রাসী রয়েছে কি না, তা শনাক্তে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলমান রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।