Web Analytics

দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে অভিযান চালায়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে তার বক্তব্য গ্রহণ করে।

দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে অর্থ আত্মসাৎ ও কাজের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রয়োজনীয় রেকর্ডপত্র তলব করেছে এনফোর্সমেন্ট টিম।

দুদকের চট্টগ্রাম উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, রেকর্ডপত্র পর্যালোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।