Web Analytics

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটল স্পেশাল ট্রেন এবার চালু হচ্ছে না। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ধারাবাহিক লোকসান ও প্রত্যাশিত পরিমাণ পণ্য পরিবহন না হওয়ায় এ দুই বিশেষ ট্রেন সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আম মৌসুমে ও ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশু পরিবহনের জন্য এই ট্রেনগুলো চালু করা হয়েছিল। ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী, সরদহ, আড়ানী, আব্দুলপুর ও ঈশ্বরদী হয়ে ঢাকায় পৌঁছাত।

রেলওয়ের পরিকল্পনা ছিল প্রান্তিক আমচাষি, বাগানমালিক ও খামারিদের জন্য সাশ্রয়ী পরিবহন সুবিধা দেওয়া। কিন্তু পর্যাপ্ত পণ্য না পাওয়ায় ট্রেনগুলো প্রায় ফাঁকা চলেছে, ফলে আয়-ব্যয়ের বড় ঘাটতি তৈরি হয়। চাষি ও ব্যবসায়ীদের মতে, ট্রেন ভাড়া কম হলেও স্টেশনে পণ্য আনা-নেওয়ার অতিরিক্ত খরচ ও ঝামেলা থাকায় অনেকেই সড়কপথকে বেশি সুবিধাজনক মনে করেছেন।

ব্যবসায়ীরা বলেন, পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল এবং যথাযথ আলোচনা ছাড়াই উদ্যোগটি নেওয়া হয়েছিল। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, চাষি ও খামারিদের পর্যাপ্ত আগ্রহ না থাকায় ট্রেনগুলো অর্থনৈতিকভাবে টেকসই হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।