Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে রেখে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায়। একই সঙ্গে কর্তৃত্ব প্রতিষ্ঠার সহিংস লড়াই বন্ধে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী জামায়াতে ইসলামীর নেতৃত্বকে দল ও অঙ্গসংগঠন নিয়ন্ত্রণে আমূল সংস্কার এবং আত্মশুদ্ধির উদ্যোগ নিতে বলে।

টিআইবির উদ্ধৃত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর রাতে রাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রক্টর প্রশাসনিক ব্যর্থতা স্বীকার করেছেন এবং তাঁর ভাষ্য অনুযায়ী পুলিশ ভয়ে পালিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার ঘোষণা দিয়েছে, আর ছাত্রদল দলীয় তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে সাংবাদিকেরা অনড় রয়েছেন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নিরপেক্ষ তদন্ত, হামলাকারী, সহযোগী ও পৃষ্ঠপোষকদের আইনি জবাবদিহি, আহতদের চিকিৎসা এবং পুলিশি ব্যর্থতার তদন্ত দাবি করেন। সংস্থাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।