Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেল ও জ্বালানি পণ্যসংক্রান্ত তথ্য প্রকাশে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন। সোমবার তিনি এ বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা কার্যকর করা কঠিন করে তুলতে মস্কো এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নথিটি রাশিয়ার সরকারি আইনি তথ্য পোর্টালে প্রকাশিত হয়েছে।

নতুন বিধিনিষেধে রুশ তেল শোধনাগারের প্রক্রিয়াজাতকরণের পরিমাণ ও উৎপাদিত জ্বালানি পণ্যের তথ্য সীমিত প্রবেশাধিকারের আওতায় আনা হয়েছে। রপ্তানি করা পণ্যের নাম, পরিমাণ, মূল্য, বিক্রেতা, ক্রেতা ও মধ্যস্থতাকারীর পরিচয়, লেনদেনের তথ্য, সরবরাহসূচি এবং পরিবহনসংক্রান্ত বিবরণ প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে। পরিবহনপথ, টার্মিনাল, সংরক্ষণাগার এবং এসব স্থাপনার ভৌগোলিক অবস্থানের তথ্যও এর অন্তর্ভুক্ত।

তেল ও জ্বালানি পণ্যের সমন্বিত শুল্ক পরিসংখ্যান এবং সম্ভাব্য বিক্রির পরিমাণও সীমিত তথ্য হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। গণমাধ্যম ও ইন্টারনেটে এসব তথ্য প্রকাশ করা যাবে না, তবে কোম্পানি নিজ কার্যক্রমের তথ্য প্রকাশ করতে পারবে। মালিকের অনুমতিতে নির্দিষ্ট ক্ষেত্রে প্রবেশাধিকার মিলতে পারে এবং আইনগত ক্ষমতাবলে সরকারি সংস্থাগুলো তথ্য ব্যবহার করতে পারবে। পণ্যের কোড নির্ধারণ ও সরকারি ব্যবস্থার তথ্য স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণের নিয়ম অনুমোদনে সরকারকে ১০ দিন দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।