Web Analytics

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগকে ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন। সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, এই পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়; বরং ভবিষ্যতে ইশরাকের জন্য আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ খুলে দিতে পারে।

ওমরাহ পালনের জন্য এক সপ্তাহের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালে তিনি পদত্যাগের খবর পান বলে মাহদী আমিন জানান। ইশরাকের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি তাকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের একজন অকুতোভয় যোদ্ধা বলেন। বিএনপির ইয়ুথ এনগেজমেন্ট, কূটনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম-সংশ্লিষ্ট কাজে একসঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, ইশরাকের সাম্প্রতিক কাজের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বা মতভিন্নতা থাকতে পারে। তবে আলোচিত উদ্যোগটির লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে ন্যূনতম দ্বিধার অবকাশ নেই বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রীর পদ বা পদত্যাগপত্র দিয়ে ইশরাকের রাজনৈতিক পরিচয় ও আত্মত্যাগের মূল্যায়ন করা যায় না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।